Home গ্রন্থ সমালোচনা মায়াগাছের স্মরণিকা ২০২৬, অনবদ্য এক স্মারকপত্র
গ্রন্থ সমালোচনা

মায়াগাছের স্মরণিকা ২০২৬, অনবদ্য এক স্মারকপত্র

Share
Share
  1. গৌরাঙ্গ দাস:  মায়াগাছের স্মারকপত্র স্মরণিকা ২০২৬। সম্পাদনা করেছেন প্রসুন বন্দোপাধ্যায় ও সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়।

    আমার অনুমান, মায়াগাছ শব্দটির অর্থ বর্তমানে অনেক কবি সাহিত্যিকরা জেনে গেছেন। সেই মায়াগাছের’ মায়াগাছ সাহিত্য’ শিরোনামে প্রতিদিন একজন করে কবির- যে কবিতা প্রকাশ হয়, সেই আড়াইশো কবিতা থেকে মাত্র ৪৪টি কবিতা বাছাই করে ও মায়াগাছের সাহিত্য সভার ছবি দিয়ে প্রকাশ হয়েছে স্মরণিকা, সুতরাং বোঝাই যাচ্ছে পত্রিকাটির লেখার মান অত্যন্ত প্রশংসার দাবি রাখে। পত্রিকাটি পড়া শেষে আমার মনে হল,কবি সঞ্জয় সাহার ‘ স্বভাব’ কবিতায় সঙ্গে একাকার পত্রিকার কবিতা গুলির পাঠ অনুভূতি ।কবিতাটি আপনাদের জন্য রাখলাম –‘এলোচুলের মতো উড়ে যাচ্ছে পাখির ঝাঁক/ দীঘির মতো কাজলা অপরূপ চোখ /না ডেকেও ডাকা যায় এইভাবে/ আমিও আমার চোখ থেকে সেতু নির্মাণ করি/ বৈধ শালুক ফোটে বুকে…’
    এমন অনুভবের কথা জানান দেওয়ার পরেও, কবিদের তালিকাটা আপনাদের জন্য রাখছি,কেননা- যারা কবিতার সঙ্গে ওঠাবসা করেন তারা আশাকরি তৃপ্তি পাবেন কবিদের নামগুলি দেখে,কবিরা হলেন– চন্দন ঘোষ অনুপম দাসশর্মা গৌরাঙ্গ দাস মৌমিতা মৌ উৎপল ফকির অপর্না বৈরাগী স্বরূপ ভৌমিক সুমিতাভ ঘোষাল অমিতাভ মিত্র দেবযানী ভট্টাচার্য সোমপ্রভা বন্দোপাধ্যায় সৌমিত ভট্টাচার্য বিমান মৈত্র সজলকুমার ঠিকাদার বিপ্লব চক্রবর্তী রণদেব দাশগুপ্ত অনুজ মজুমদার শুভশ্রী সাহা সুব্রত ঘোষ মিলি দাস আরণ্যক বসু অর্চনা দে বিশ্বাস ইন্দু মুখার্জী সঞ্জয় সাহা কেতকি বসু অমলেন্দু বিশ্বাস সুবীর সেন নিবিড় সাহা নীলাঞ্জনা মল্লিক গোলাম রসুল তৃষ্ণা বসাক রিনি নাথ সুব্রত রায়চৌধুরী অমিতাভ দাস সোমা পালিত ঘোষ উত্তম বিশ্বাস মানস দাস ঋজুরেখ চক্রবর্তী শর্মিলা পাল সত্যবান বিশ্বাস পিয়াঙ্কি ছিরঞ্জীব হালদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়।
    পরিশেষে বলি স্মরণিকা প্রচ্ছদ ছাপা ও বাধাই সুন্দর। ভীষণ পরিছন্ন একটি কাগজ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *